মির্জাগঞ্জে ইউনিয়ন প্রতি পাবে ৬’শ টিকা

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।

সারা দেশের ন্যায় পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউপি সদস্যদের দেওয়া তালিকা অনুযায়ী করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দিলরুবা ইয়াসমিন লিজা বলেছেন, একটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে দুই’শ করে তিনটি বুথের মাধ্যমে টিকা দেওয়া হবে। সে হিসেবে ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ইউনিয়ন ভিত্তিক টিকা দানের প্রথম ধাপে ৬টি ইউনিয়নে সর্বমোট তিন হাজার ছয়’শ জনকে টিকা দেওয়া হবে।

মজিদবাড়িয়া ইউপি চেয়ারম্যান বলেন, প্রতি ওয়ার্ডে ২০০ জন মোট ৬০০ জনকে টিকা দিতে তারা টোকেন দিবে এবং তালিকা প্রস্তুত করে ইউএনও অফিসে পাঠানো হবে। একদিনে ৬০০ জন টিকা নিবে। টোকেন ছাড়া নিবন্ধনধারীরা গেলে, টিকা পাবে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, দিতে পারবে।

এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, বয়স্ক, বৃদ্ধা এবং প্রতিবন্ধিদের অগ্রধিকার দেওয়া হবে। ওয়ার্ড কমিটি বা ইউনিয়ন পরিষদ সে ক্ষেত্রে কাজ করবে। ৬ ইউনিয়নে ৬ টি কেন্দ্রে ৩ টি বুথে টিকা দেওয়া হবে। আশাকরি মির্জাগঞ্জে পচিঁশ উর্ধ্ব একটি মানুষও ভ্যাক্সিন ছাড়া থাকবে না।