মির্জাগঞ্জে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার

মির্জাগঞ্জে (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে ৩ পিচ ইয়াবাসহ মোঃহবিবুর রহমান (৩৫) ও মোঃ মোক্তার হোসেন (৪০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৮ টায় উপজেলার সদর ইউনিয়নের কোর্ড এলাকা সংলগ্ন মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হাবিব দেউলি-সুবিখালি ইউনিয়নের পশ্চিম সুবিদখালি গ্রামের মৃত্যু বজলুর রহমানের ছেলে ও মোক্তার একই গ্রামের ইয়াসিন মীরের ছেলে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এসআই কামরুল ইসলামের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা দুজন নিয়মিত মাদকসেবী । তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।