মির্জাগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ পিস ইয়াবা সহ বাদল মীর (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।  বুধবার (০২ সেপ্টেম্বর) ভোর রাত ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স উপজেলার দেউলী পুরাতন বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।