মির্জাগঞ্জে উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান মুবিন, মির্জাগঞ্জ (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের আশ্রাফ পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আশ্রাফ আলী হাওলাদারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো: জাহাঙ্গীর আলম ফরাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার টিম প্রধান মো:দেলোয়ার হোসেন নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মির্জাগঞ্জ ও দুমকী উপজেলার টিমের সদস্য খন্দকার ইমাম হোসেন, শেখ মতিউর রহমান। এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল,ছাত্রদল,ইউনিয়ন বিএনপির সভাপতি/সম্পাদক সহ সহাস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।