মির্জাগঞ্জে কাকড়াবুনিয়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি।।
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টায় কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে ইউপি সদস্য আঃ বারির সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোঃ নুরুল হক, ইউপি সদস্য হিরো মোল্লা, উজ্জ্বল, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি বাদল গোলদার ও সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ ফকির প্রমূখ।শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।