মির্জাগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় খরিপ ১-২০২১-২২ মৌসুমে উফশী আউশধান উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (১১ এপ্রিল ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরাফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মোঃ আবুবকর সিদ্দিকী।

উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস এর সভাপতিত্বে উপস্থিত থাকেন, সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃর্ধা, মোঃ জসিম উদ্দিন জুয়েল বেপারী, উপজেলা আওয়ামীলিগ। ও মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল শিকদার।

বিনামূল্যে সার ও বীজ বিতরনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ আরাফাত হোসেন কৃষকের উপস্থিতিতে বলেন, করোনার কারনে সকল কৃষকদের একসাথে ডাকা সম্ভব হয়নি। তবে উপজেলায় ১৬০০ কৃষকদের মাঝে ৮ টন বীজ ও ৪৮ টন সার বিতরন করা হবে। যাহা আজ আমরা উদ্ভোধনের মাধ্যেমে শুরু করা হয়েছে।