মির্জাগঞ্জে কেন্দ্রীয় মসজিদের স্থানে মডেল মসজিদ নির্মাণের দাবিতে মানববন্ধন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মডেল মসজিদ সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও এলাকার মুসুল্লিরা।

শনিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মসজিদ কমিটির সহ-সভাপতি আব্দুল আজিজ মৃধার সভাপতিত্বে এ মানববন্ধনে সহ-সভাপতি প্রফেসর ইউনুস আলী সরদার, সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক আব্দুল জলিল সহ এলাকার দুই শতাধিক মুসল্লী অংশ নেন।