মির্জাগঞ্জে খালে ডুবে শিশুর মৃত্যু

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
মির্জাগঞ্জে বাঁশের সাঁকো দিয়ে পার হওয়ার সময় খালে পড়ে মোসাঃ কুলসুম আক্তার নামে এক শিশুর মুত্যু হয়েছে।
শনিবার (০৪ সেপ্টেম্বর) বেলা আড়াই টার দিকে উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কুলসুম আক্তার রামপুর এলাকার কারীকর বাড়ির মোঃ শহিদুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে যানা যায়, সবার অগোচরে বড়ির সামনে খালের উপড় সাঁকো পার হতে গেলে খালে পড়ে যায়। কিছুক্ষন পর তার বাবা খোঁজ করে কোথাও না পেয়ে খালে নেমে সেখানে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায় খালে থেকে কুলসুমকে মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মোঃ ফিরোজ আলম ঘটনার সত্যতা স্বীকার করেন।