মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ গাছের সাথে গলায় ফাঁস দিয়ে শিখা (৩৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার( ১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত শিখা উপজেলা কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের বিকাশ গোলদারের স্ত্রী ও একই ইউনিয়নের বাটামারা গ্রামের সুমন্ত রায়ের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত শিখা মানসিক ভারসাম্যহীন ছিল। সে ডিগ্রী শেষ বর্ষের পরীক্ষার্থী ছিল। এর আগেও কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা চালায়। সন্ধ্যায় তার স্বামী বাজার থেকে এসে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশে গাব গাছের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা সুমন্ত রায় জানান, তার মেয়ে এক বছর যাবত মানসিক ভারসাম্যহীন। এর আগেও সে বাবার রাড়িতে থাকা কালে আরো কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালায়।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, নিহত ওই গৃহবধূ মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। এর আগেও সে পিত্রালয় আত্মহত্যার চেষ্টা করে। কোন পক্ষের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।