মির্জাগঞ্জে ছাত্রলীগ কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে ছাত্রলীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়।

শুক্রবার (১২ ফ্রেরুয়ারী) বিকাল ৫ টায় মাধবখালী, আমড়াগাছিয়া, দেউলী-সুবিদখালী, কাকড়াবুনিয়া, মজিদবাড়িয়া, ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল বের করেন।

মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব আহম্মেদ সানি জানান, তিন বছর পর নতুন কমিটি পেয়ে আমরা আনন্দিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দুষ্কৃতিকারী কমিটিকে বির্তকিত করার চেষ্টা করছে মাদবখালী ইউনিয়ন ছাত্রলীগ মাঠে থেকে ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করবে।

মজিদবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সজিব বলেন, উপজেলায় নতুন কমিটি হওয়ায় ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। একটি চিহ্নিত মহল কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উল্লেখ্য, গত বুধবার (১০ ফ্রেরুয়ারী) মোঃ খাইরুল আলম শাহিন সরদার সভাপতি ও মোঃ ইমরান হাওলাদারকে সাধারণ-সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের ৩৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করে জেলা ছাত্রলীগ।