মির্জাগঞ্জে দুই ডাকাত গ্রেপ্তার

মির্জাগঞ্জ প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পার্শ্ববর্তী বরগুনা জেলার সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. হুমায়ুন কবির (৪৫) ও ইমদাদুল হাসান (২৮)।

পুলিশ জানায়, গত (১৯ জুলাই) মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের সাবেক সেনা সদস্য মো. মামুন মোল্লার বাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে গত ২০শে জুলাই মির্জাগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে বরগুনা জেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে এদের গ্রেফতার করা হয়।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম জানান, এদের মধ্যে মো. হুমায়ূনের বিরুদ্ধে ঢাকার রাজবাড়ি ও বরগুনা থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।