মির্জাগঞ্জে প্রার্থীতা ফেরত পেল চেয়ারম্যান প্রার্থী

মির্জাগঞ্জ প্রতিনিধি।।
হলফনামায় তথ্য গোপনের অভিযোগে ৩য় ধাপের ইউপি নির্বাচনে মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হোসেন বাবুল মল্লিকের প্রার্থীতা বাতিল করা হয় ১২ নভেম্বর।

পরে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করলে শুনানি শেষে মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রার্থীতা ফিরে পান তিনি। চেয়ারম্যান পদে প্রার্থীতা ফিরে পাওয়ায় খুশি তার সমর্থকরা। (১৭ নভেম্বর) থেকে আনারস প্রতীকে আনুষ্ঠানিক প্রচার শুরু বরবেন তিনি।

উল্লেখ্য, মোঃ আনোয়ার হোসেন বাবুল মল্লিক উপজেলা আ’লীগের বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদকের পদ থেকে বহিষ্কার হন।