মির্জাগঞ্জে যাত্রী ছাউনিতে ভাতের হোটেল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ যাত্রীদের বিশ্রামের জন্য তৈরি যাত্রী ছাউনি মোঃ হারুন শিকদার নামের এক ব্যাক্তি দখলে। আইনের তোয়াক্কা না করে অবৈধ ভাবে যাত্রী ছাউনি দখল করে ভাতের হোটেল ও চায়ের ব্যাবসা চালিয়ে যাচ্ছেন। বরিশাল-বরগুনা মহাসড়কের যাত্রীদের সুবিধার্থে মাধবখালী ইউনিয়নে কাঠালতলীতে যাত্রীদের বসা বা বিশ্রামের জন্য নির্মান করা হয় যাত্রী ছউনিটি।

সরজমিনে দেখা যায়,হরেক রকম পণ্যের ঝলক, চেনার উপায় নেই যে এটি যাত্রী ছাউনি। অবৈধভাবে দখল করে ব্যবসা চালাচ্ছে হারুন। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় অবৈধভাবে দখল করে ব্যবসা চালাচ্ছে আর দুর্ভোগে পড়ছে হাজারো পথচারী ও যাত্রীরা।

যাত্রী ছাউনির ভাতের হোটেলে গেলে হারুন শিকদারের দেখা মেলেনি দেখা মেলে হারুন শিকদারের স্ত্রী’র তার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিগত দুই বছর ধরে এই ব্যাবসা চালিয়ে যাচ্ছি। উপজেলার কোন এক নেতা ম্যানেজ করে তার স্বামী দোকান নিয়েছেন তাতে দোষের কি ?

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, তদন্ত করে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহন করা হবে।