মির্জাগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৩

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রান আর এফএল এর মালবাহী ট্রাকের সাথে অটোরিকশারা মুখোমুখি সংঘর্ষে মোঃ সুলতান মৃধা (৩৫) নামে একজন নিহত হয়েছে। এছাড়াও ইব্রাহিম(২২), আবুজার (১২) ও জাকিয়া বেগম( ৫০) নামে ৩ জন গুরুতর আহত হয়েছে।

জানাযায়, সোমবার (১০ আগস্ট) বিকালে বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কের মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের হুরমইবুনিয়া মোড়ে প্রাণ আর এফ এলের মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।অবস্থা আশঙ্কাজন দেখে অটোরিকশা চালক সুলতান মৃধা (৩৫)কে বরিশাল শেবাচিম পাঠানো হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এব্যাপারে অটোরিকশকার মালিক মোঃ বাদল মৃধা বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রানঘাতী ট্রাক ও ড্রাইভার শাওন সরদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। ড্রাইভার শাওন কে আদালতে পাঠানো হবে।