মির্জাগঞ্জে ১৬ পূজা মন্ডবে শারদোৎসবের আয়োজন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে পুরোদমে। উপজেলার কয়েকটি পূজামন্ডপ ঘুরে দেখা গেছে পূজা আয়োজনে করোনাকালীন সময়ে প্রশাসনের নানা বিধি নিষেধ সত্তেও উৎসাহ-উদ্দীপনার যেন কমতি নেই। দূর্গা উৎসব কে কেন্দ্র করে সনাতন ধর্মের লোকদের ঘরে ঘরে যেন সাজ সাজ রব।উপজেলা শহর ও এর আশেপাশের মন্দিরগুলো সাজানো হচ্ছে নতুন সাজে। প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে এখন চলবে রং তুলির কাজ। উপজেলার ৬টি ইউনিয়নে এবার ১৬ টি পূজামন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

সুবিদখালী বাজার সার্বজনীন দূর্গামন্দির সধারণ সম্পাদক দিলীপ কুমার জানান, পূজা মন্ডপের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে শুধু প্রতিমার রং, তুলির কাজ বাকি।

মির্জাগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি সুবল চন্দ্র দেবনাথ বলেন, সরকারি বিধি নিষেধ মেনে এবার শারদীয় দুর্গা উৎসব সম্পন্ন হবে।
মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে মন্ডগুলোতে এখন থেকেই নজরদারি বাড়ানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন জানান, পূজা কমিটির নেতাদের সাথে মতবিনিময় করে ইতিমধ্যেই প্রয়জোনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।