মির্জাগঞ্জ ইউপি নির্বাচনে জয়ী হলেন যারা

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার ৬ইউনিয়ানের মধ্য ৫ ইউনিয়নে নির্বাচন হয়েছে। তিন (০৩) ইউপিতে নৌকা প্রতীকের এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন-মাধবখালী ইউনিয়নের কাজী মিজানুর রহমান (নৌকা), মির্জাগঞ্জ ইউনিয়নের আবুল বশার (আনারস), আমড়াগাছিয়া ইউনিয়নের সুলতান আহমেদ (নৌকা), দেউলি সুবিদখালী ইউনিয়নের মোহাম্মদ আনোয়ার হোসেন খান(নৌকা), মোঃ শহিদুল্লাহ (আনারস)।

রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৫ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া কাকড়াবুনিয়া ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী মাহাবুব আলম স্বপন বিনা প্রতিদ্বন্ধীতায় জয় লাভ করে।