মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি।।
মির্জাগঞ্জে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ মে) রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যক্ষ ডঃ মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে উপজেলার মহিলা কলেজের হলরুমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান হাওলাদার।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ আবদুস সালাম, মির্জাগঞ্জ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসাইন, মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রনি খান, একেএম আল আমিন,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুবিনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যবৃন্দ।

মহামারি করোনাসহ সকল ধরনের মুসিবত থেকে হেফাজত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত হয় করা হয়।