মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত এমএ জব্বারের ইন্তেকাল

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের মঠবাড়িয়ার রাজনীতিতে বহুল আলোচিত-সমালোচিত প্রবীন রাজনীতিবীদ, মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম, এ, জব্বার ইঞ্জিনিয়ার (৯২) সোমবার (১৭ আগস্ট) গভীর রাতে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মিয়-স্বজন রেখে গেছেন। নিহতের বড় ভাই আলহাজ্ব আবু জায়েদ তার মৃত্যু এবং জানাযা ও দাফন সম্পন্নের খবর নিশ্চিত করেছেন।

মরহুমের শ্যালক শফিকুল আলম জানান, এম এ জব্বার ইঞ্জিনিয়ার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধিীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।