মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হাওলাদার আর নেই

গৌরনদী প্রতিনিধি॥
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হাওলাদার (৬৫) শুক্রবার (০৭ আগস্ট) দিবাগত গভীর রাতে সরিকল গ্রামের নিজবাড়ীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। শনিবার বাদ যোহর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।