মুজিব বর্ষে মঠবাড়িয়ায় সমবায়ি নারীদের মাঝে ঋণ বিতরণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি।।
মুজিব বর্ষ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বুধবার (১৭ মার্চ) সকালে পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে সুবিধা ভোগী ১২ জন সমবায়ি নারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ঋণ বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি চেয়ারম্যান ও আ‘লীগ সহ সভাপতি মো. আরিফ উল হক।

বিআরডিবি কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে এ ঋণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সহকারি বিআরডিবি কর্মকর্তা আল মামুন প্রমূখ।