মুজিব বর্ষ: কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়ায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) কাঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইনের সভাতিত্বে প্রধান অতিথি ছিলেন শৌলজালিয়া ইউপি চেয়ারম্যার মো. মাহমুদ হোসেন রিপন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. শহীদুল আলম, ইউপি সদস্য মো. মোস্তাফা কামাল ও প্রধান শিক্ষক মরিয়ম আক্তার। পরে কোমলমতি প্রতিবন্ধী শিশুদের তিনটি ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।