মুলাদীতে অগ্নিকান্ডে ১০টি দোকানসহ ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

ভূঁইয়া কামাল, মুলাদী।।

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামের নাতিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে মালামালসহ প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।

ঘটনার বিবরণে জানাযায়, মঙ্গলবার রাত আনুমানিক ৩:৩০ মিনিটের সময় নাতির হাট বাজারে অগ্নিকান্ডর ঘটে। নাতিরহাট সদর রোডের পূর্ব পার্শ্বের শহীদুল তালুকদারের দোকান অথবা নুরইসলামের ঔষধের দোকানের বিদ্যুৎ লাইন থেকে আগুনের সুত্রপাত ঘটে। বাজারের ব্যাবসায়ি শহীদুল তালুকদারের চায়ের দোকানে ১০/১২টি গ্যাসের বোতল থাকায় আগুন নেভাতে কেহ সাহস করেনি। বিদ্যুৎ বন্ধ হওয়ার পরে এলাকার লোকজন আগুন নেভাতে সক্ষম হয়।

বাজার কমিটির সাধারণ সম্পাদক শহিদ তালুকদার জানান, রাত সাড়ে ৩টার সময় হঠাৎ করে বিদ্যুতের তার থেকে আগুন ধরে যায়। আগুনে নাতিরহাট বাজারের চান মিয়া তালুকদার, আম্মান তালুকদার, কালু শ্রী, মন্টু প্যাদা, রাশেদ তালুকদার, ডাঃ নুরুল ইসলাম, শহিদুল তালুকদার, স্বপন, লোকমান তালুকদার, মকফার তালুকদার, সুলতান তালুকদার, কুদ্দুস তালুকদার, সলেমান তালুকদারসহ মোট ১০/১৫টি দোকান সম্পূন্ন এবং বাজারের পাশবর্তী একটি দোকান আংশিক পুড়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ পুড়ে প্রায় লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আগুনের লেলিহান দেখে বাজারের ব্যবসায়ী ও উপস্থিত লোকজন এগিয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণের আনেন। দোকান ব্যবসায়ি আম্মান তালুকদার বলেন, বিদ্যুতের তার থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে। এ বিষয় নাজিরপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আক্তার হোসেন জানান, রাত আনুমানিক ৩:৩০ মিনিটের সময় খবর পেয়ে আমরা জনগণ মিলে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। অগ্নিকান্ডে ব্যবসায়িদের সব মিলিয়ে আনুমানিক ৬০ লক্ষ টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে।