মুলাদীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মাণাধীন ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে মুলাদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। রবিবার বেলা ১১টায় মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন হিরন, আওয়ামীলীগ নেতা মোসলেম উদ্দিন বয়াতী, সালেহ উদ্দিন হাওলাদার, এস এম কামাল পাশা, এম এ আজিজ, উপজেলা যুবলীগের আহবায়ক মাষ্টার জিয়া উদ্দিন মনির, যুগ্ন-আহবায়ক শেরেই আলম পালোয়ান, সফিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি, নাজিরপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি অহিদ খান, সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহম্মেদ জুয়েল, সম্পাদক কাজী মুরাদ, যুগ্ন-সম্পাদক মেহেদী হাসান ইমাম, পৌর ছাত্রলীগ সম্পাদক এইচ এম জুয়েল, উপজেলা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান পাপ্পুসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।