মুলাদীতে আরও ২৪ জন করোনায় আক্রান্ত, একজনের অবস্থা আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় আরও ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (০৭ আগস্ট) মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি সূত্র রূপালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শনিবার মোট ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪ জনের করোনা পজেটিভ রেজাল্ট আসে। তাদের মধ্যে নারী ১৪ ও পুরুষ ১০ জন। আক্রান্তদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আক্রান্ত রোগীরা সবাই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, মুলাদী উপজেলায় চলতি বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।