মুলাদীতে আরও ২৭ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় ১৫ নারীসহ আরও ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (০৩ আগস্ট) মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি সূত্র রূপালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার মোট ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৭ জনের করোনা পজেটিভ রেজাল্ট আসে। তাদের মধ্যে নারী ১৫ ও পুরুষ ১২ জন। আক্রান্তরা সবাই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, মুলাদী উপজেলায় চলতি বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।