মুলাদীতে ‘আলোকিত মুলাদী’র উদ্যোগে ফ্রি অক্সিজেন সার্ভিস শুরু

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলায় আলোকিত মুলাদীর উদ্যোগে ফ্রি অক্সিজেন সার্ভিসের শুভ উদ্বোধনের করা হয়েছে। আলোকিত মুলাদীর কার্যালয় বুধবার (০৪ আগস্ট) সকাল ১১টায় হাফেজ সোলায়মান-এর কোরআন তেলায়াত-এর মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

আলোকিত মুলাদী উপজেলার সভাপতি দিদারুল আহসান খান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুর মোহাম্মদ হোসাইনী। বিশেষ অতিথি ছিলেন মুলাদী থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুর মোহাম্মদ হোসাইনী বলেন, আলোকিত মুলাদী সংগঠনটিকে অভিনন্দন জানাচ্ছি, এ দুর্যোগ মুহূর্তে ফ্রি অক্সিজেন সার্ভিসের ব্যবস্থা করায়। এভাবে যদি সবাই এগিয়ে আসেন তাহলে যে কোন দুর্যোগ মোকাবেলা করা সম্ভব। সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংগঠনের সাফল্য কামনাসহ সংগঠনের সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি।

ডাক্তার সাইয়েদুর রহমান বলেন, আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষের মধ্যে এখনও উদাসিনতা রয়েছে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সকলকে আরো সচেতনা হতে হবে। আমরা যত বেশী স্বাস্থ্যবিধি মেনে চলবো ততই করোনা সংক্রমনের হার কমে আসবে।

থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন, করোনা সংক্রমন কমানোর জন্য সরকার সারাদেশে যে কঠোর লকডাউন দিয়েছে তা বাস্তবায়ন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতি ও আলোকিত মুলাদী উপজেলা সভাপতি দিদারুল আহসান খান বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই অঙ্গীকার নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মিজানুর রহমানের একক প্রচেষ্টায় ৪টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে। আরো ১৬টি অক্সিজেন সিলিন্ডার দিবেন বলে জানিয়েছেন। যে কোন লোকের শ্বাসকষ্ঠ দেখা দিলে আমাদের সাথে যোগাযোগ করলে অক্সিজেন সিলিন্ডার দেয়া ও অন্যান্য সমস্যা দেখা দিলে সমাধান করার জন্য চেষ্টা করবো। সংগঠনটি আত্ম প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন সামাজিক মুলক কাজ করে যাচ্ছে। সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় সংগঠনটি এগিয়ে যাবে বলে জানিয়েছেন। সারা দেশের মানুষ সকল ধরনের রোগ ও বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য হাফেজ মাওঃ জাকির হোসেন দোয়া মোনজাত পরিচালনা করেন।