মুলাদীতে আশিক আব্দুল্লাহর জন্মদিন উপলক্ষে যুবলীগের দোয়া মোনাজাত

মুলাদী প্রতিনিধি ॥
মুলাদীতে বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি-এর কনিষ্ঠ পুত্র সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর ৩৮তম জন্মদিন উপলক্ষে গাছুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুর আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আসর গাছুয়া ইউনিয়নের পদ্মারহাটে ইউনিয়ন যুবলীগ কার্যালয়ে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় গাছুয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল মাতুব্বর, আলী আজম আকন, দপ্তর সম্পাদক আঃ ছালাম সরদারসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হাফেজ মাওলানা আবু হানিফ দোয়া মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে যুবরত্ন সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহসহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।