মুলাদীতে এশিয়ান টিভির প্রতিনিধি হানিফের ৩০ হাজার টাকা ছিনতাই ও হত্যার হুমকি

ভূঁইয়া কামাল, মুলাদী।।

বরিশালের মুলাদী উপজেলার এশিয়ান টিভির প্রতিনিধি আবু হানিফের ৩০ হাজার টাকা ছিনতাই ও হত্যার হুমকি দিয়েছে এলাকার মৃত রহিম নলীর ছেলে সন্ত্রাসী মিন্টু নলী।

ঘটনার বিবরণে জানা যায়, মিন্টু নলী প্রভাব খাটিয়ে এলাকায় নুসরাত ক্যাবল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে যার কোন বৈধতা নেই। পল্লি বিদ্যুতের খামের সাথে ক্যাবল নেটওয়ার্কের তারের সাথে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে-এর প্রতিবাদ করলে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছিল।
গত ৩ ফেব্রুয়ারী ২০২১ বেলা ১১.৪৫ মিনিটের সময় চরপদ্মা মাদ্রার হাট ইসলামী ব্যাংক এজেন্ট শাখা থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে আমার বাড়ি আমার খামার মুলাদী অফিসের ফিল্ড অফিসার রাকিব হোসেনের কাছে টাকা জমা দেয়ার জন্য রওয়ানা করিলে ওৎ পেতে থাকা সন্ত্রাসী মিন্টু নলীসহ আরো ৩জন মিলে এশিয়ান টিভির প্রতিনিধি আবু হানিফ (২৬) কে হাতরি দ্বারা শরীরে এলোপাথারি আঘাত করে ৩০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এ কথা অন্য কাউকে বললে হত্যার হুমকি দিয়ে যায়।

ইতোপূর্বে মিন্টু নলীর বিরুদ্ধে হত্যা মামলাসহ কয়েকটি নারী কেলেংকারীর অভিযোগ রয়েছে। আবু হানিফ এ ব্যাপারে মুলাদী থানায় এজেহার দায়ের করেন। ঘটনা স্থান মুলাদী থানার এস আই আজিম পরিদর্শন করেন।