মুলাদীতে করোনায় আক্রান্ত আরও ৩৫

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় ১৬ নারীসহ আরও ৩৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (১৯ জুলাই) মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি সূত্র রূপালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সোমবার মোট ৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৫ জনের-ই করোনা পজেটিভ রেজাল্ট আসে। তাদের মধ্যে নারী ১৬ ও পুরুষ ১৯ জন। শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় তারা সবাই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, মুলাদী উপজেলায় চলতি বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।