মুলাদীতে করোনায় আক্রান্তের সংখ্যা কমেছে

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় গত ২৪ ঘণ্টায় ০৫ জনের করোনা সনাক্ত হয়েছে। বুধবার (১৮ আগস্ট) মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একটি সূত্র রূপালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বুধবার মোট ২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ০৫ জনের করোনা পজেটিভ রেজাল্ট আসে। এর মধ্যে ০৩ জন নারী ও ০২ জন পুরুষ। আক্রান্ত রোগীরা সবাই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, মুলাদী উপজেলায় চলতি বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।