মুলাদীতে করোনা টিকাদান কার্যক্রম শুরু

মুলাদী  প্রতিনিধি।।
বরিশাল মুলাদীতে তৃণমূল পর্যায়ে করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন ও ফ্রি চিকিৎসা সেবা চালু করেছে উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৮টায় উপজেলা বাটামারা ইউনিয়নের আলিমাবাদ উপ-স্বাস্থ্যকেন্দ্রে এ সেবার কার্যক্রম চালু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইয়েদুর রহমান, বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, বাটামারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন অশ্রু, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর জাহানারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. অশোক সেন, ডা. সুমাইয়া ফারহানা।

এ বিষয়ে ডা. সাইয়েদুর রহমান জানান, করোনা ভ্যাকসিন ও চিকিৎসা সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাটামারা ইউনিয়নে পাঁচ শতাধিক মানুষের ভ্যাকসিন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।