মুলাদীতে কোভিড-১৯ ভ্যাকসিনেশন প্রোমোশন কার্যক্রমের অবহিতকরণ সভা

মুলাদী প্রতিনিধি।।
মুলাদি উপজেলায় সেব দ্য চিলড্রেনের আর্থিক সহায়তায় এবং সেইন্ট-বাংলাদেশের বাস্তবায়নে কোভিড-১৯ ভ্যাকসিনেশন প্রোমোশন কার্যক্রমের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমানের সভাপতিত্বে ভ্যাকসিনেশন প্রোমোশন কার্যক্রমের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুলাদি উপজেলা নির্বাহী কর্মকর্তা- নূর মোহাম্মদ হোসাইনি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেইন্ট-বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মোঃ কাজী জাহাঙ্গির কবির।

ঢাকা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়েছেন- সেব দ্য চিলড্রেনের প্রোগ্রাম ডিরেক্ট – হোসনেআরা খন্দকার, সিনিয়র ম্যানেজার- কাজী আসাদুর রহমান, ম্যানেজার- ডাঃ ফেরদৌসি, সেব দ্য চিলড্রেনের বরিশাল ফিল্ড অফিস থেকে ভার্সুয়ালী যুক্ত হয়েছেন অফিস ইনচার্জ ও সিনিয়র ম্যানেজার – মোঃ ফারুক হোসেন।

সরাসরি উপস্থিত ছিলেন- সেব দ্য চিলড্রেনের ডিপুটি ম্যানেজার- ডাঃ নুসরাত জাহান মনি, ডিপুটি ম্যানেজার – মোঃ আবু তাহের, সিনিয়র অফিসার- মোঃ সামসুজ্জামান, সেইন্ট-বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী- মোঃ বেলায়েত হোসেন, প্রকল্প সমন্বয়কারী- গোপাল চন্দ্র শীল, উপজেলা সমন্বয়কারী- কিশোর কুমার দাস এবং প্রকল্প কর্মকর্তা – মোঃ শাহজালাল মুরাদ, লিনা হেলেনা গোমেজসহ মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তাবৃন্দ। উক্ত অবহিতকরণ সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিরাজ সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন- নাজিরপুর ও গাছুয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও সচিবগন।