মুলাদীতে ক্বারী ওয়ালিউল্লাহ পাঠাগারের উদ্যোগে ৮শত রোগীর ফ্রি চিকিৎসা সেবা প্রদান

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের চরলক্ষ্মীপুর মাদ্রাসা সংলগ্ন ডাক্তার বাড়ী (ডা: জাহিদ) মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মাওলানা ক্বারী ওয়ালিউল্লাহ ইসলামিক পাঠাগার ও কুরআন রিসার্স সেন্টারের ব্যবস্থাপনায় রয়েল সিটি হাসপাতাল বরিশাল ও মুলাদী ফেয়ার ক্লিনিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮শত রোগীর যেসব বিশেষজ্ঞ ডাক্তারগণ ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন, কিডনী, মূত্রনালী, মুত্রথলী, প্রস্টেট মুত্রপথ ও প্রজননঅঙ্গ বিশেষজ্ঞ ও সার্জন ডা: এ.এইচ.এম রফিকুল বারী; চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: মো: নাসির উদ্দিন; মেডিসিন, বাত রোগ, ডায়াবেটিস ও হরমোন জনিত রোগ বিশেষজ্ঞ ডা: মো: আবুয়াল হাসান; নাক কান গলা বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা: মো: আফজাল করিম; অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন ডা: কে. এম. জাহিদুল ইসলাম; নবজাতক ও শিশুরোগ চিকিৎসক ডা. মহিউদ্দিন আহমদ মজুমদার (মাসুম) ও প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. কাজী তৌকিয়া রহমান।

স্থানীয় মাওঃ মোস্তাফিজুর রহমান ও শিক্ষক আবুল বাশার বলেন, এভাবে যদি  মাঝে মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় তা হলে এলাকার গরীব ও অসহায় মানুষ চিকিৎসা সেবা নিয়ে সুস্থ থাকতে পারে।