মুলাদীতে ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন করলেন নকিব খান

রূপালী বার্তা।।
মুজিব শতবর্ষ উপলক্ষে বরিশালের মুলাদীতে ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ শুরু হয়েছে। শুক্রবার (১২ মার্চ) বিকালে মুলাদী গফুর মল্লিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নকিব খান।

তেরচর জুনিয়র টাইগার কর্তৃক আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুলাদীর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাশেম মল্লিক, মোঃ পাপ্পু হাওলাদার, সুজন সরদার, রাকিব মল্লিক, মুরাদ মল্লিক, রাসেল মল্লিক, সোহেল হাওলাদার, হাচান মল্লিক, নাসিব খান, রিফাত, ইকবাল, মাসুদ শেখ, লিটন রাড়ী ও কামাল মল্লিক।