মুলাদীতে ঘর মালিক ও ভাড়াটিয়াদের হত্যার হুমকি

রূপালী ডেস্ক॥
বরিশালের মুলাদী উপজেলা সদরে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৌরত্ম বেড়ে গেছে।

জানাগেছে, মুলাদী রেইন্ট্রিতলা ভাড়াটিয়া ফারুক হাওলাদারের দোকানে বসে সোমবার (২৭ জুলাই) আনুমানিক সকাল ৯.৩০ মিনিটে ভাড়াটিয়া ফারুক হাওলাদারসহ সকল ভাড়াটিয়া ও ঘর মালিক জিয়াউল আহসান খান সিপু, রিপন ঘরামী, আবিদুর শরিফ, মোকছেদুর রহমান শরিফ, প্রভাষক মোহাম্মদ হোসেন, প্রভাষক লিটন মল্লিক ও মাসুদ খান বাবুর কছে চাঁদা দাবী করে। চাঁদা না দেয়া হলে মশিউর রহমান বেল্লাল, কুতুব মল্লিক ও সন্ত্রাসী সিপু হাওলাদার ঘর মালিক ও ভাড়াটিয়াদের হত্যার হুমকি দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সিপু হাওলাদার দীর্ঘ দিন এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। সে বিভিন্ন মামলায় জড়িত রয়েছে বলে জানা যায়। এদিকে ঘর মালিক ও ভাড়াটিয়ারা জানিয়েছে তাদের বিরুদ্ধে মুলাদী থানায় মামলার প্রস্তুতি চলছে।