মুলাদীতে চেয়ারম্যানের উপর ইউপি সদস্যর হামলার অভিযোগ

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
কাজিরহাট থানার ২নং লতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের উপর হামলা চালিয়েছে ইউপি সদস্য তাজউদ্দিন।

জানা গেছে, রোব্বার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টায় লতা ইউনিয়নের বাংলা বাজারে ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা কাটাকাটির সৃষ্টি হয় স্থানীয় নাদের উজ্জামানের পুত্র ৩নং ওয়ার্ড ইউপি সদস্য তাজ উদ্দিনের। কথা কাটাকাটির একপর্যায়ে তাজ উদ্দিন চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় চেয়ারম্যানের সাথে থাকা মৃত দেলোয়ার হোসেন হাওলাদারের পুত্র দিদার হোসেন ও সাজদার হোসেনের উপরও হামলা চালিয়ে তাদেরকে আহত করে ইউপি সদস্য তাজ উদ্দিন ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন। পরবর্তিতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।

এ ঘটনায় লতা ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান নেহাল বাদী হয়ে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ৬/৬০, তারিখঃ ২৭-০৯-২০২১ইং।