মুলাদীতে ছাত্রলীগ নেতার দাদীর কুলখানী অনুষ্ঠিত

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌরশহরের বাসিন্দা – ধার্মিক ব্যক্তিত্ব মরহুম হাজ্বী আঃ মজিদ মাষ্টারের সহধর্মীনি, ন্যাশনাল ব্যাংক বরিশাল শাখার ম্যানেজার ও সমাজ সেবক শহিদুল ইসলাম এর মাতা, মুলাদী উপজেলা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান পাপ্পুর দাদী রোকেয়া বেগমের কু্যখানি অনুষ্ঠিত।

আজ শুক্রবার (০৭ আগস্ট) বাদ জুমা তেরচর মল্লিক বাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত কুলখানী ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম খান, অনলাইন নিউজ পোর্টাল রুপালী বার্তার সম্পাদক জিয়াউল আহসান সিপু খান, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদার, মুলাদী প্রেসক্লাব সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন সুমন রাড়ী, আওয়ামী লীগ নেতা মিজানুর টিটু, সমাজ সেবক হাজ্বী আঃ রশিদ মল্লিক, সেলিম আহম্মেদ দুলাল মল্লিক, রিপোর্টাস ইউনিটির সম্পাদক রফিকুল ইসলাম রবিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অহিদ খান, সম্পাদক তরিকুল ইসলাম হিরোন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, সম্পাদক কাজী মুরাদ হোসেন, পৌর ছাত্রলীগ সম্পাদক জুয়েল হাওলাদার প্রমুখ।