মুলাদীতে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় আহত ৫

মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলার কাজিরচরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছে। বুধবার (০৮ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের মৃত কদম আলী বেপারীর পুত্র শাজাহান বেপারীর সাথে স্থানীয় রাজ্জাক ফকিরের পুত্র ফোরকান ফকিরের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বুধবার সকালে শাজাহান বেপারী লোকজন নিয়ে তাদের ভোগদখলীয় সম্পত্তিতে মাটি কাটতে গেলে সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে ফোরকান ও তার লোকজন- এমটা দাবি করেছেন শাজাহান বেপারি।

তিনি আরও জানান, দীর্ঘ দিন ধরে ফোরকান ও তার লোকজন জোর পূর্বক জমি দখলের পায়তারা চালিয়ে আসছে। এ ঘটনায় গুরুতর আহতদের মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত শাজাহান বেপারী বাদী হয়ে ফোরকান বেপারি, আহসান সরদার, হেমায়েত সরদার, আনোয়ার সরদার, আল আমিন সরদার, আজিজুল সরদার, মানিক সরদার, মিথুন, কামাল হাওলাদার সহ ১৫/২০ জনকে আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আহতের পরিবার।