মুলাদীতে জয়ন্তী নদীর তীরে আরসিসি সড়কের উদ্বোধন

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের জয়ন্তী নদীর তীর ঘেষা আঃ ছত্তার খানের ইটের বাটা থেকে লঞ্চঘাট পর্যন্ত আরসিসি সড়কের কাজের উদ্বোধন করলেন, টানা তৃতীয় বারের মত সদ্য নির্বাচিত মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মুলাদী পৌরসভার ৫নং ওয়ার্ডে এক্সেবেটার মেশিনের সাহায্যে আরসিসি সড়কের উদ্বোধনের পূর্বে স্থানীয় নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় মেয়র জানান, আগামী দু’বছরের মধ্যে পৌর শহরের সবগুলো সড়কের নির্মান কাজ শেষ করা হবে।

এসময় বক্তব্য রাখেন- মুলাদী বন্দর পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান রবিন, আওয়ামী লীগ নেতা দুলাল হাওলাদার, রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আঃ নুর, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম, রাজ্জাক চৌকিদার, আঃ রশিদ, ব্যবসায়ী ইসমাইল হোসেন, কাজী আলী আক্তার সিপু, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, কাজী জসিম উদ্দিন, বাবুল চৌকিদার, জেলা ছাত্রলীগ নেতা জহির মল্লিক, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক, অপু হাওলাদার, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ পৌর সভাপতি রিয়াজ আমিন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।