মুলাদীতে নারী ও শিশুসহ আরও ৩৪ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে নারী ও শিশুসহ আরো ৩৪ জনের করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) মুলাদী উপজেলা সেনেটারি ইন্সপেক্টর রূপালী বার্তাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার মোট ৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪ জনের করোনা পজেটিভ রেজাল্ট আসে। তাদের মধ্যে নারী ১৯ ও পুরুষ ১৪ জন। এছাড়া ০৭ বছরের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থা গুরুতর না হওয়া তারা সবাই বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, মুলাদী উপজেলায় চলতি বছরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।