মুলাদীতে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশিং সমাবেশ

ভূঁইয়া কামাল, মুলাদী।।
বরিশালের মুলাদী উপজেলায় ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টায় উপজেলা হল রুমে নারী ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহম্মদ মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ খান ও মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন।
সমাবেশে উপস্থিত ছিলেন মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, মুলাদী গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনায়েত হোসেন হাওলাদার, ১নং ওয়ার্ড কমিশনার এনামুল হক ইনু, ৩নং ওয়ার্ড কমিশনার ও উপজেলা সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক আলমগীর হোসেন, ৭নং ওয়ার্ড কমিশনার ও উপজেলা জাতীয় পার্টির সেক্রেটারী মোঃ আরিফ হোসেন, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
বক্তব্য রাখেন, মুলাদী সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওঃ ইসমাইল হোসেন, মুলাদী থানার ইমাম মাওঃ শহিদুল ইসলাম, মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল পাশা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক জোবায়ের হোসেন জুয়েল, পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল হাওলাদার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, মুলাদী গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী প্রভাতি প্রমুখ।
বক্তারা সবাই বলেন, ধর্মীয় অনুভূতি সৃষ্টি, পিতা মাতার নজরদারী, ছেলে মেয়ে উভয়কে সচেতন হওয়া, সময় মতো ছেলে মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। পুলিশ প্রশাসনের আরো বেশী করে সচেতনামূলক আলোচনা বাড়ালে সকলের মাঝে আরো বেশী সচেতনা সৃষ্টি হবে। তা হলেই সমাজ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ হওয়া সম্ভব।