মুলাদীতে নারী, শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন

মুলাদী প্রতিনিধি।।
বরিশালের ইউএসএআইডি ইউকে-এইড এর যৌথ অর্থায়নে কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের কারিগরি সহায়তায় রুপান্তর-এর সহযোগী সংগঠন হিসাবে আভাস বরিশাল জেলার মুলাদী উপজেলায় নারী শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা পর্যায়ে প্লাটফরম গঠন করা হয়েছে। বরিশাল জেলার মুলাদী উপজেলা সহ ১০টি উপজেলায় নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সংগঠনকে উদ্বুদ্ধকরণ প্রকল্পটি বাস্তবায়ন করছে। সেই কাজের অংশ হিসাবে গতকাল ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বি আর ডি বি সভা কক্ষে মুলাদী উপজেলা প্লাট ফরম গঠন সভা অনুষ্ঠিত হয়।
অনলাইন রূপালী বার্তার সম্পাদক মো: জিয়াউল আহসান খান শিপুর সভাপতিত্ব অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। উক্ত প্লাট ফরম গঠন সভায় বক্তব্য রাখেন হুমায়ন কবির সমাজ সেবক, বিবাহ রেজিষ্টার হারুন অর রশিদ, নারী নেত্রী কানিজ ফাতেমা ও হ্যাপি আকতার, এনজিও কর্মী সিদ্দিকুর রহমার । বর্তমানে আমাদের দেশে নারী ও শিশু নির্যাতনের অবস্থা ও প্রকল্প সম্পর্কে আলোচনা করেন প্রকল্পের কর্মী নারগীস পারভীন মুক্তি।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরি কে আহবায়ক, জিয়াউল আহসান শিপু খান ও কানিজ ফাতেমাকে যুগ্ম আহবায়ক ও সিদ্দিকুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা নারী, শিশু নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ উপজেলা পর্যায়ে প্লাটফরম কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুলাদী সাংবাদিক ইউনিয়ন সভাপতি তালুকদার খোকন, সাংবাদিক রেজা হাওলাদার, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির খান প্রমুখ।
বক্তারা বলেন, এলাকার জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন পরিকল্পণা গ্রহণ করা যার মূল বিষয় হলো সরকারী ও স্থানীয় প্রশাসনের সাথে এ্যাডভোকেসী করা। যাতে এই সকল নির্যাতনকারীদের আইনের আওতায় আনা হয় এবং এই বিষয়ে যে সকল আইন আছে তা সঠিক ভাবে বাস্তবায়ন করা হয়। এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় মুলাদীকে বাল্য বিবাহ মুক্ত করা সম্ভব হবে, কারণ নারী নির্যাতনের প্রধান হাতিয়ার হলো বাল্য বিবাহ ।