মুলাদীতে নিরাপদ সড়ক চাই-এর প্রতিষ্ঠা বার্ষাকী পালিত

মুলাদী প্রতিনিধি॥
বরিশালের মুলাদী উপজেলায় মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ এই শ্লোগান নিয়ে নিরাপদ সড়কের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২২ অক্টোবর বিকেল ৫টায় মুলাদী প্রেস ক্লাবের শাহজাহান মাহমুদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুলাদী উপজেলার নিরাপদ সড়কচাই-এর সদস্য সচিব মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুলাদী সরকারী কলেজের অধ্যাপক মোঃ দুলাল হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নিরাপদ সড়ক চাই-এর উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক সেলিম চৌকিদার, যুগ্ম-আহবায়ক আরিফুল হক তারেক। উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য আতিকুর রহমান মিরণ, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য সুজন, রিপোটার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক ও তৃণমুল সাংবাদিকের সভাপতি মেহেদি হাসানসহ সুধীবৃন্দ।
প্রধান অতিথি বলেন, আমাদের সকলকে নিরাপদে চলতে হবে, ট্রাফিক আইন মেনে চলতে হবে। সুন্দর সমাজ গড়তে হবে। তাই আমরা মুজিব বর্ষের শপথ নিবো, নিরাপদ সড়ক করবো।