মুলাদীতে নৌকার বিজয় নিশ্চিত করতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাঠে

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত নৌকার প্রার্থী শফিক উজ্জামান রুবেলের বিজয় নিশ্চিত করতে মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করনে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা, ঢাকা কোতয়ালী থানা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও আসন্ন মুলাদী সদর ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম নুরুল আমিন নুরু।

এরই অংশ হিসেবে শনিবার নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে পৌরসভার ৭নং ওয়ার্ডের বাড়ী বাড়ী গিয়ে নৌকা প্রতীকে দিনভর ভোট প্রার্থনা করেন।