মুলাদীতে পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশিয়ারের ওপর ফিল্ড অফিসার সাইফুলের হামলা

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীতে পল্লী সঞ্চয় ব্যাংক এর ফিল্ড অফিসার সাইফুল ইসলাম একই প্রতিষ্ঠানের ক্যাশিয়ার/জুনিয়ার অফিসার মাসুদ হোসেন এর উপর অতর্কিত হামলা চালায়।

জানা যায়, গত ০১ অক্টোবর বিকাল ৩টায় মুলাদী উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক এর ফিল্ড অফিসারসাইফুল ইসলাম এর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও গ্রাহকদের টাকা আত্মসাৎ এর কারণে এনজিও প্রতিষ্ঠান আমার বাড়ী আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংক এর উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বাকেরগঞ্জ উপজেলায় বদলী করেন। বদলী হওয়ার পর প্রতিষ্ঠানের সকল হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার কথা ছিল। সাইফুল ইসলাম হিসাব
বুঝিয়া না দিয়ে তাল বাহানা করতে থাকে, পরে পল্লী সঞ্চয় ব্যাংক তাকে ৫ কর্ম দিবসের মধ্যে হিসাব বুঝিয়ে দেওয়ার চিটি দেয়। চিঠি পাওয়ার পর চরকালেখান ইউনিয়নের ফিল্ড সুপারভাইজার সাইফুল নিজে আরও ৫ দিন বাড়িয়ে নেন হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য।

কিন্তু ১০ দিন অতিবাহিত হওয়ার পরেও হিসাব বুঝিয়ে না দিয়ে ক্ষমতার দাপটে অফিসের সিসি ক্যামেরা বন্দ করে ৩/৪ জন বহিরাগতদের সহায়তা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ক্যাশিয়ার জুনিয়ার অফিসার মাসুদ হোসেনকে রক্ষা করে।

পরে আথার্ড এর কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমার সামনেই বহিরাগতদের নিয়ে অতর্কিত হামলা চালায় চরকালেখান ইউনিয়নের ফিল্ড অফিসার সাইফুল ইসলাম।

পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সমীর বলেন, আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয় অবহিত করেছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ সাইফুলের বিরুদ্ধে গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বলেন, আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।