মুলাদীতে পানিতে ডুবে শিশু মাহিনের মৃত্যু

মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। ২৪ জুলাই শুক্রবার বিকাল ৪টার সময় সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে মৃত মাহিন (৫) চরমালিয়া গ্রামের হেলাল সরদারের পুত্র। প্রতিদিনের ন্যায় বাড়ির সামনে খেলা করে। সকলের অজান্তে পার্শ্বে পুকুরে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকদের কাছে নিয়ে আসলে মাহিনকে মৃত্যু ঘোষণা করে।

এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান, শিশু মৃত সম্পর্কে আমার কিছু জানা নেই।