মুলাদীতে পানিতে পড়ে যুবকের মৃত্যু

রূপালী ডেক্সঃ
বরিশালের মুলাদীতে পানিতে পড়ে মাসুম নামের যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের আঃ হক মল্লিকের ছেলে মাছুম (২৫) ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টার সময় সবার অজান্তে বাড়ীর নিজ পুকুরে পড়ে যায়। বাড়ীর লোকজন টের পেয়ে তাকে পানি থেকে উদ্ধার করে মৃত দেখতে পায়। স্থানীয়রা জানান নিহত মাসুম প্রতিবন্ধি ও মাথা ঘুরানোর সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে মাথা ঘুড়িয়ে পানিতে পড়ে যেতে পারে। নিহতের খবর পেয়ে লাশটির সুরতহাল রিপোর্টের জন্য মুলাদী থানা পুলিশ ঘটনা গিয়েছে।