মুলাদীতে পূর্বশত্রুতার জেরধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ইব্রাহীম

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীর সফিপুরে পূর্বশত্রুতার জেরধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন ইব্রাহীম হোসেন। হাসপাতালে ভর্তি আহত ও থানায় অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার চরকালেখান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের মৃত আতাহার উদ্দিন হাওলাদারের পুত্র ইব্রাহীম হোসেন (ইলেট্রিশিয়ান) এর সাথে বিরোধ চলে আসেছ সফিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত মনির সরদারের পুত্র মুরাদ সরদার ও রহিম সরদারের পুত্র সোহেল সরদারের সাথে।

ঘটনার দিন বুধবার (৩০ জুন) ইব্রাহীম জীবিকা নির্বাহের তাগিদে ইলেকট্রিক কাজ শেষে বাড়ী ফেরার পথে সন্ধা আনুমানিক ৬টার দিকে সফিপুর মুন্সিরহাট পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা মুরাদ সরদার ও তার সহযোগী সোহেল সরদার, ইমাম হোসেন, মিনহাজ সরদার তাকে মারধর করে হত্যার উদ্দেশ্যে ভ্যানে তুলে সমিতির হাট বাজারে নিয়ে আসে। খবর পেয়ে ইব্রাহীমরে বড় ভাই আলী আকবর স্থানীয় নাঈম মোল্লা ও ইব্রাহীমের স্ত্রী শারমিন আক্তারকে নিয়ে বোয়ালিয়া পুলিশ ফারিতে গিয়ে পুলিশের সহযোগীতায় সমিতিরহাট বাজার থেকে ছোট ভাই ইব্রাহীমকে উদ্ধার করেন। বিষয়টি মিমাংশার জন্য ঐদিনই সন্ধা আনুমানিক ৬.৪৫মিনিটে বোয়ালিয়া পুলিশ ফারিতে যাওয়ার পথে পুলিশ ফাড়ির পূর্বপার্শ্বে রাস্থার উপর পৌছলে পুনরায় আবার ইব্রাহীমের উপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে মুরাদ সরদার, সোহেল সরদার ও তাদের সন্ত্রাসী বাহীনি। আহত ইব্রাহীম ও তার সাথে থাকা লোকজনের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ইব্রাহীমকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন।

আহত ইব্রাহীম জানান, সমিতির হাটে যখন আমার উপর হামলা চালানো হয় তখন বোয়ালিয়া পুলিশ ফাড়ির এস আই মোতালেব ধারালো ছুরি সহ মুরাদকে আটক করলেও পরে ছেড়ে দিয়েছেন। এঘটনায় আহত ইব্রাহীমের বড় ভাই আলী আকবর বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।