মুলাদীতে পৌর মেয়রকে সমর্থন দিয়ে ইমাম-মুয়াজ্জিনদের মতবিনিময়

মুলাদী (বরিশাল) প্রতিনিধি।।

আসন্ন মুলাদী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌর মেয়র শফিক উজ্জামান রুবেলকে সমর্থন দিয়ে মতবিনিময় সভা করেছে ইমাম-মুয়াজ্জিন ও সর্বস্তরের ওলামাগণ। বৃহস্পতিবার সকাল ১০টায় মুলাদী পৌরসভা চত্বরে পৌরসভার ইমাম সমিতির উদ্যোগে আয়োজিত সমর্থন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি শফিক উজ্জামান রুবেল।

মুলাদী ইসলামিয়া সিনিয়র মাদ্রসার অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমর্থন ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি ও মুলাদী বাইতুল জান্নাত জামে মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুন নুর, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম ঢালী।

পৌরসভা ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান খান তিলকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মোশারফ রাড়ী, সাবেক দপ্তর সম্পাদক জিয়াউল আহসান খান সিপু, আওয়ামীলীগ নেতা ইমরুজ্জামান রেজিন, দুলাল হাওলাদার, রফিকুল ইসলাম বাচ্চু, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ হোসেন সরদার, পৌর প্যানেল মেয়র আঃ রব, পৌরসভা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জাহাঙ্গীর হাওলাদার, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা দেলোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান খান, সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগ নেতা হাজী মিঠু, কাজী কামাল, আনিচ সরদার, বাবুল চৌকিদার, মোস্তফা মল্লিক, সুচিত দত্ত, ছাত্রলীগ নেতা জহির মল্লিক, পৌর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ সহ পৌরসভার সকল মসজিদের ইমাম, মোয়াজ্জেন ও ওলামায়ে কেরামগণ।

মতবিনিময় সভায় ইমাম সমিতির নেতৃবৃন্দ বলেন, আল্লাহপাক সব সময় ভালো মানুষের সাথে থাকতে বলেছেন, তাই আমরা মেয়র শফিক উজ্জামান রুবেলের ভালোবাসায় সিক্ত হয়ে তাকে সমর্থন করেছি।