মুলাদীতে পৌর মেয়রের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিনে দোয়া মোনাজাত

মুলাদী প্রতিনিধি।।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মুলাদী পৌর সভার মেয়র শফিক উজ্জামান রুবেল এর আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় মুলাদী পৌর ভবনের ডাঃ আঃ রাজ্জাক ভুলু মিলিনায়তনে মুলাদী উপজেলার জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম দোয়া মোনাজাত পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও অনলাইন রূপালী বার্তার সম্পাদক মোঃ জিয়াউল হাসান সিপু খান, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার, পৌর প্যানেল মেয়র ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঃ রব হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী সোহরাব হোসেন খোকা, যুবলীগ নেতা হাজী মিঠু, কাজী কামাল হোসেন, বাবুল চৌকিদার, রিয়াজ আমিন, হানিফ হাওলাদার, মুলাদী পৌর সচিব শফিউল আলম,ওয়ার্ড আ’লীগ সভাপতি ছিদ্দিুকুর রহমান, সাহে আলম ঢালী, জেলা ছাত্রলীগ সদস্য জহিরুল ইসলাম মল্লিক, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক সহ আওয়ামলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।